ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 51
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জ্বালানি বিভাগ থেকে আজ সোমবার জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যালোচনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, গাবতলীর এস এস ফিলিং স্টেশন, মেসার্স রায়হান ফিলিং স্টেশন, নেছার অ্যান্ড সন্স ফিলিং স্টেশন ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুরের স্যাম ফিলিং স্টেশন ও সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিস এবং কালশির সুমাত্রা ফিলিং স্টেশনগুলোতে সকল নিয়ম মেনে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

অন্যদিকে গাবতলীর ট্রেড কনসোর্টিয়াম ও রোজিনা এন্টারপ্রাইজ ড্রাই (তেলশূন্য) অবস্থায় পাওয়া যায়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে জ্বালানি বিভাগ জানিয়েছে, গতকালের তুলনায় আজ (সোমবার) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ডিজেলের চাহিদা ও সরবরাহে বড় ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

তবে অকটেনের চাহিদা তুলনামূলক বেশি ছিল, বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার বা জিপের জন্য। ঢাকার কেন্দ্রীয় এলাকায় অকটেন নেওয়ার জন্য কয়েকটি ফুয়েলিং স্টেশনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ঢাকার কেন্দ্র থেকে দূরের এলাকাগুলোতে এ ধরনের সমস্যা দেখা যায়নি।

গতকালের অভিযানের পর আজ ড্রামে তেল পরিবহনের কোনো ঘটনা লক্ষ্য করা যায়নি।

এছাড়া, ভোক্তা পর্যায়ে আতঙ্কও অনেকটা কমে এসেছে বলে জ্বালানি বিভাগের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা

আপডেট সময় : ১১:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬