ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

ঝালকাঠির দুটি আসনে ২৩৭ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায়

  • আপডেট সময় : ১২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 78
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ১৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন জানান, জেলার মোট ২৩৭ ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৮৩ টি ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে ৫০ টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে জেলার সব ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে।
‎
ঝালকাঠির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, ঝালকাঠি জেলার দুটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ২৩৭ ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, এসআইএফ, বিজিবিসহ ৪ হাজার ৫৭৯জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এবারে প্রতিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও এসআইএফ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

নির্বাচন অফিস জানায়, ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে একজন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠির দুটি আসনে ২৩৭ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায়

আপডেট সময় : ১২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬