ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টায়ার আমদানিকারকদের অভিযোগ ‘বিভ্রান্তিকর’ : বিটিএমইএ

  • আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে টায়ার আমদানিকারকদের বক্তব্যকে ‘ভ্রান্ত, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে দাবি করেছে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।

সংগঠনটির মতে, লাইট ট্রাকের টায়ারের ওপর প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক দেশীয় শিল্প সুরক্ষা, কর্মসংস্থান রক্ষা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক হবে।

আজ এক বিবৃতিতে বিটিএমইএ এ তথ্য জানায়। এর আগে চট্টগ্রাম টায়ার-টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে।

বিটিএমইএ বলেছে, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক ও সিনথেটিক রাবারসহ বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণেই টায়ারের উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে, দাম বৃদ্ধির জন্য স্থানীয় উৎপাদকদের দায়ী করার সুযোগ নেই।

সংগঠনটি আরো দাবি করেছে, লাইট ট্রাকের টায়ারের ওপর প্রস্তাবিত শুল্কের প্রভাব পরিবহন ব্যয়ে খুবই সীমিত হবে। একই সঙ্গে এ শুল্ক কেবল একটি নির্দিষ্ট এইচএস কোডের টায়ারের ক্ষেত্রে প্রযোজ্য; সাধারণ ট্রাক ও বাসের টায়ারের ওপর নতুন কোনো শুল্ক আরোপের প্রস্তাব নেই।

আমদানিকারকদের ঘোষিত টায়ারের আমদানি মূল্য নিয়েও প্রশ্ন তুলেছে বিটিএমইএ। তাদের দাবি, ঘোষিত মূল্য আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সম্ভাব্য আন্ডার-ইনভয়েসিং তদন্ত এবং বাজারে মূল্য ব্যবধান খতিয়ে দেখতে সরকারের সংশ্লিষ্ট সংস্থা, প্রতিযোগিতা কমিশন ও ভ্যাট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিটিএমইএ আরও বলেছে, কৃষি টায়ারের ওপর প্রস্তাবিত ভ্যাট পরিবর্তনের মাধ্যমে দেশীয় উৎপাদকদের সঙ্গে বিদ্যমান বৈষম্য দূর হবে। পাশাপাশি দেশীয় শিল্পের সক্ষমতা উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় উৎপাদকরা ১৬ ইঞ্চি লাইট ট্রাকের টায়ারের পুরো চাহিদা পূরণে সক্ষম। এ কারণে দেশীয় বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় প্রস্তাবিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার আহ্বান জানিয়েছে তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টায়ার আমদানিকারকদের অভিযোগ ‘বিভ্রান্তিকর’ : বিটিএমইএ

আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬