ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ট্রাম্প-সি বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 76
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার এ কথা বলেছেন। চীনের সঙ্গে আলোচনায় দুই দেশ সামরিক-সামরিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে। যা সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনে সাহায্য করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ায় চীনের নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেন।

হেগসেথ এক্স-এ এক পোস্টে বলেছেন, আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং আমরা একমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক কখনও এত ভালো ছিল না।’ তিনি আরও বলেন, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি আবারও ডং-এর সাথে কথা বলেছেন।

তিনি ‘শক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং ইতিবাচক সম্পর্কের’ পথের কথা উল্লেখ করে বলেন, ‘চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা এবং সুসম্পর্ক আমাদের দুটি মহান এবং শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।’

পেন্টাগন প্রধান বলেন, ডং ও তিনি ‘সম্মত হয়েছেন যে, যেকোনো উদ্ভূত সমস্যার ক্ষেত্রে সংঘাত প্রতিরোধ ও উত্তেজনা কমাতে সামরিক-সামরিক যোগাযোগ চ্যানেল গড়ে তোলা উচিত।’

হেগসেথ বলেন, ‘এই বিষয়ে আরও বৈঠক শিগগিরই হবে।’ বেইজিংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ডং হেগসেথকে জানিয়েছেন যে, দুই দেশকে ‘নীতিগত পর্যায়ে সংলাপ জোরদার করে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অনিশ্চয়তা দূর করতে হবে,’ এবং এমন এক দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে যা ‘সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীল ইতিবাচক গতিশীলতা’-র ওপর ভিত্তি করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প-সি বৈঠকের পর চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনরায় চালু করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫