ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ

ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

  • আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 88
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ হয়েছে বলে ছড়ানো একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্য।

বাংলাফ্যাক্ট আরো জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওটিতে দাবি করা হয়েছে— ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি আসলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা আউটলুক-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য মেলে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ জুলাই ঢাবিতে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় ছবিতে থাকা শিক্ষার্থী আহত হন।

একইভাবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনেও ভিন্ন কোণ থেকে ধারণ করা একই দৃশ্য পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনের ভোট প্রত্যাখান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে— এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ইন্টারনেটে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো এবং প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫