ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩

  • আপডেট সময় : ১২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৭৩৫ পিস ইয়াবা, ৪১৫.২৫ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ১৬০টি ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩

আপডেট সময় : ১২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩