ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ড্যাপের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  • আপডেট সময় : ০৩:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত মাস্টারপ্ল্যান ড্যাপের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। পিআইডব্লিউর চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে গত ২৩ আগস্ট ২০ বছর (২০১৬-২০৩৫ সাল) মেয়াদি ডিটেইল এরিয়া প্ল্যানের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারালো। প্রজ্ঞাপনটি জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এই প্রজ্ঞাপনে বলা হয়, রাজউকের এখতিয়ারভুক্ত ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬-২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়। এরপর খসড়ার ওপর সুপারিশ এবং আপত্তি দাখিল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হলো। কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ শেষ হয়েছে বা ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।

রিট দায়ের করার বিষয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ড্যাপের নতুন গেজেট অনুযায়ী অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি নিজেও ক্ষতিগ্রস্ত। বসুন্ধরা আবাসিক এলাকায় আমারও প্লট রয়েছে। ২০১০ সালের ড্যাপের পরিকল্পনায় এগুলো অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু নতুন গেজেট অনুযায়ী, আমার প্লটগুলো ড্যাপের অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছি।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্যাপের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৩:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২