ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাকায় ৩ দিনের সফরে সৌদি পার্লামেন্টের স্পিকার

  • আপডেট সময় : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের পার্লামেন্টের (মজলিশ আশ শুরা) স্পিকার ডা. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ।

বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। তিনি ১৩ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডা. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখকে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল ফুলেল  শুভেচ্ছা জানান।

এসময় চিফ হুইপ সাংবাদিকদের জানান, মজলিশ আশ শুরা ও বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে। উভয় দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে এ কাজের পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব।

সৌদি স্পিকার বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিমানবন্দরে অন্যান্যের মধ্যে  হুইপ মো. শহীদুজ্জামান সরকার,হুইপ মো. শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সৌদি-বাংলাদেশ মৈত্রী গ্রুপের চেয়ারপারসন মো. বজলুল হক হারুন, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ. এম. আল মুতাইরি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় ৩ দিনের সফরে সৌদি পার্লামেন্টের স্পিকার

আপডেট সময় : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭