ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা

ঢাকা-১৭ সংসদীয় আসনে নৌকার আরাফাতের জয়

  • আপডেট সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। নির্বাচনে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: আশরাফুল হোসেন আলম ৫৬০৯ ভোট, গোলাপ ফুল প্রতীকে প্রার্থী কাজী মো: রাশিদুল হাসান ৯০৩ ভোট, ছড়ি প্রতীকে প্রার্থী মো: আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকে মো: তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকে প্রার্থী মো: রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, সোনালী আঁশ প্রতীকে প্রার্থী ২০২ ভোট, লাঙ্গল প্রতীকে প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট পেয়েছেন। যদিও হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।

নির্বাচনে বৈধ ভোট ছিল ৩৭০৩৭ আর ভোট বাতিল হয়েছে ৩৮৩। মোট ভোট পড়েছে ৩৭৪২০। ভোট কাস্ট হয়েছে ১১.৫১ শতাংশ।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-১৭ সংসদীয় আসনে নৌকার আরাফাতের জয়

আপডেট সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩