ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল

ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু

  • আপডেট সময় : ০১:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু হয়েছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সার্কেল এ মেলার আয়োজন করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক। বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

উল্লেখ্য, বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ৯ নভেম্বর এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু

আপডেট সময় : ০১:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫