ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

তাপমাত্রা বাড়ার ও ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় দেয়া মো: আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনপটিক অবস্থা-লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো: আবদুল হামিদ মিয়া জানান, পরবর্তী আবহাওয়ার অবস্থা (৩ দিন) তাপমাত্রা আরো বাড়তে পারে।

সবশেষ ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বান্দরবান ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাপমাত্রা বাড়ার ও ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩