ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে বিএনপি’র মতবিনিময় সভা

  • আপডেট সময় : ০৯:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র আহ্বানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচিকে সফল করতে মতবিনিময় সভা করেছে নীলফামারী জেলা বিএনপি।

জেলা ও উপজেলা বিএনপির নেতারা অংশগ্রহণে আজ দুপুরে ডিমলা উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জু, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক রব্বানী প্রধান।

সভায় উপস্থিত বক্তারা বলেন, তিস্তা নদীতে বন্যার কারণে সৃষ্ট ভাঙ্গনে প্রতিবছর উত্তরাঞ্চলে নীলফামারীসহ কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। বিনষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল।

শুকনো মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারে পানিশূন্য হয়ে পড়ে তিস্তা, আর এতে করে বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। নদীর পানি শূন্যতায় একদিকে বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা, অপর দিকে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ।

বক্তারা বলেন বিগত সময়ে ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তাই বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার তীরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে ।

এই কর্মসূচি একযোগে রংপুর বিভাগে তিস্তা অববাহিকায় অনুষ্ঠিত হবে। কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মানুষসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান তারা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে বিএনপি’র মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫