ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

  • আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে একজন আমদানি কারক গত ২ দিনে ভারতীয় ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কিছুদিন যাবত হিলি স্থলবন্দসহ সারাদেশে পেঁয়াজের বাজার দর বেড়ে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত হয়ে আমদানির অনুমতি দেওয়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহে আব্দুর রহমান নামে একজন আমদানি কারক ৫ টি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল। গত জুন মাসে পেঁয়াজের খুচরা মূল্য কেজি পুতি ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু জুলাই মাসের শুরু থেকেই পেঁয়াজের বাজার আবার বাড়তে শুরু করেছে। এ কারণেই হিলি স্থলবন্দরদী আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬ টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। আমদানি করা পেঁয়াজের চাহিদা থাকলে এবং বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হলে আরো অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি কারকেরা ভারত থেকে আমদানি করবেন।
আমদানি-কারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। স্থল বন্দর সিএন্ডএনএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং গতকাল সারাদিনে ২০ টি ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।ওইসব আমদানি করা পেঁয়াজ গতকাল রোববার সারাদিনে পাইকারদের কাছে বিক্রি করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪