সংবাদ শিরোনাম ::
দেশে ৫.৫ মাত্রার ভূকম্পন অনুভূত
- আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / 260
নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে রিখটার স্কেলে ৫.৫মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
কেন্দ্রের অফিস সহকারি গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
“এর কেন্দ্রস্থল ভূমি থকে ১০৩ কিলোমিটার গভীরে।”
মাঝারি মাত্রার এ ভূমিকম্পের ঝাঁকুনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুভূত হয়েছে বলে জানান তিনি।
বিডিসংবাদ/আতে





















