ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

ধর্মের টানে শোবিজ অঙ্গন ছাড়ার ঘোষণা আরেক ভারতীয় অভিনেত্রীর

  • আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এর আগেও ধর্মের টানে শোবিজ অঙ্গন ছেড়েছেন একাধিক ভারতীয় অভিনেত্রী। এবার সেই দলে যোগ দিলেন দেশটির তামিল সিনেমার অভিনেত্রী মমতাজ মম। তার আসল নাম নাগমাহ খান।

বৃহস্পতিবার মমতাজ মমর ইনস্টাগ্রাম সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ডেইলি পাকিস্তান এনডিটিভির সূত্রে জানিয়েছে, জীবনের গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত মমতাজ মম এমন সময় জানালেন, যখন তিনি ওমরাহ পালনের জন্য পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন।

ইনস্টাগ্রামে মমতাজ মম লিখেছেন, ‘মানুষেরা তাকে তার অতীতে খোঁজার চেষ্টা করছেন।’ অভিনেত্রী লিখেছেন, ‘তিনি অনেক দূরে চলে এসেছেন এবং ওই জিনিসগুলো ছেড়ে দিয়েছেন। এজন্য সেগুলোর আলোচনা না করা হোক।’

মমতাজ দক্ষিণ ভারতের একসময়কার জনপ্রিয় একজন অভিনেত্রী। ১৯৯৯ সালে শোবিজ অঙ্গনে তার পথচলা শুরু। একেক করে তিনি মালায়লাম, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তার বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা আছে।

সূত্র : ডেইলি পাকিস্তান ও এক্সপ্রেস নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মের টানে শোবিজ অঙ্গন ছাড়ার ঘোষণা আরেক ভারতীয় অভিনেত্রীর

আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২