ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনো গিমারায়েসকে নিয়ে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিল নিউক্যাসল সাড়ে চার বছর ও ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ৫ উইকেট রশিদের সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫ ভেনেজুয়েলায় সংলাপের যেকোনো উদ্যোগকে স্বাগত জানালেন কারাবন্দি সাবেক নেতা মাদুরো যুক্তরাষ্ট্রের স্পোকেনে দাবানলে পুড়ে ছাই কয়েক শত বাড়িঘর ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় নিহত ৬ : রাশিয়া জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তির প্রবেশাধিকার বাড়াতে চায় বাংলাদেশ চট্টগ্রামে যুবদল নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা

  • আপডেট সময় : ১০:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’Ñএই ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসির নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

এছাড়া কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই দায়িত্ব পালন করে না; সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণেও সবসময় পাশে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে অসহায় ও দুস্থদের কক্সবাজার বিজিবির সহায়তা

আপডেট সময় : ১০:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬