ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

নিজের মৃত্যুর গুজব শুনে যা বললেন হানিফ সংকেত

  • আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / 365
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার রাত থেকে এমনই খবর ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুণী এই মিডিয়া ব্যক্তিত্বের মৃত্যুর গুজবে তার লাখো-কোটি ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত ও চিন্তাগ্রস্ত। তবে খবরটির কোনো ভিত্তি নেই।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হানিফ সংকেত নিজেই জানিয়েছেন, এটি গুজব। আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। তবে গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন এই খ্যাতিমান ব্যক্তিত্ব।

হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। মানুষ যে এত খারাপ! ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’

উপস্থাপক হিসেবে হানিফ সংকেত অসামান্য খ্যাতি লাভ করেছেন। তার সঞ্চালিত ‘ইত্যাদি’ দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়া তিনি বহু নাটক নির্মাণ করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজের মৃত্যুর গুজব শুনে যা বললেন হানিফ সংকেত

আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২