ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে: ইসি সানাউল্লাহ

  • আপডেট সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সকলেই আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘সারা দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে বৈঠক করার পর আমার মনে হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।’

আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আজ প্রশাসনিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ এই মন্তব্য করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইসি সানাউল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ইসি জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ত্রুটিমুক্ত ও নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।

সানাউল্লাহ আরও বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে সংস্কার ব্যাপকতর হলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তবে তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইসি সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, পূর্ববর্তী নির্বাচন জালিয়াতির সাথে জড়িত নির্বাচন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫