ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

পবিপ্রবি’তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট

  • আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উদ্যোগে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জের বহিস্থ ক্যাম্পাসে বিকেল থেকে রাত অবধি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ ছিল যথাক্রমে কেক কাটা, ফটোসেশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রোভোস্ট কাউন্সিলের কনভেনার প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মামুন উর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের প্রফেসর ডক্টর আলি আজগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রোভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ আনোয়ার জাহিদ ও সহকারী হল প্রোভোস্ট এস এম হানিফ।

অতিথিবৃন্দ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এ ধরনের সুন্দর আয়োজন এর ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন অত্র বিশ্ববিদ্যালয় করতে পেরে অনেক আনন্দিত বলে জানান এবং উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা জানান যে, তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত ভবিষ্যতের তারা আরো অধিক পরিমাণ বিদেশি শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয় অধ্যায়নে উৎসাহিত করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিপ্রবি’তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট

আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫