ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

  • আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান পিয়েরে মায়াদোন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। মঙ্গলবার সাক্ষাতের সময় ইইউ রাষ্ট্রদূত অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বিগত কয়েক বছরে বাংলাদেশে হওয়া অবকাঠামোগত উন্নয়ন ও দারিদ্র বিমোচনের প্রশংসা করেন। বাংলাদেশে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় ইইউ সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে তিনি পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন। পররাষ্ট্র মন্ত্রী ইইউ রাষ্ট্রদূত বলেন, সরকার দক্ষতার সঙ্গে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করছে এবং বন্যা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুনর্বাসনের কাজ শুরু করবে।

ইইউ রাষ্ট্রদূত পরবর্তী সংসদ নির্বাচনের সময় ১৫০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইইউয়ের আগ্রহের কথা অবহিত করেন। বাংলাদেশ-ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কারণে পররাষ্ট্র মন্ত্রী পিয়েরে মায়াদোনকে ধন্যবাদ জানান, তার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি কাবুলে তার পরবর্তী কর্মক্ষেত্রে সাফল্য কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭