ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হবে: অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বায়িং হাউজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হবে। একইসঙ্গে কয়েক মাসের মধ্যে দৃশ্যমান জিনিসপত্রের দাম কমে আসবে বলে দেখতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের সমস্যা ছিল সেসব ব্যাংকগুলো রিঅর্গানাইজ (পনুর্গঠন) করা হচ্ছে। লিকুইডিটির যে সমস্যা ছিল সেটা সমাধান করেছেন গভর্নর।

তিনি বলেন, আলু, পিঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছি, এগুলো যাতে এনসিওর করে সেটার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়ে কথা বলেছি, বাজার মনিটরিংয়ের কথা বলেছি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হবে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪