ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা

  • আপডেট সময় : ০১:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পানামা সরকার স্প্যানিশ নির্মাণ প্রতিষ্ঠান সাসির-এর বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি মামলায় জয় পেয়েছে। পানামা খালের সম্প্রসারণ কাজের জন্য কোম্পানিটি পানামার কাছে প্রায় ২.৩ বিলিয়ন ডলার পাওনা দাবি করেছিল।

পানামা সিটি থেকে এএফপি জানায়, স্পেন এবং পানামার মধ্যে থাকা একটি মুক্ত বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে সাসির ২০১৮ সালে পানামার বিরুদ্ধে মামলা করে।

পানামা সরকার এক বিবৃতিতে জানায়, ‘জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য আইন কমিশনের সালিশি নিয়ম অনুযায়ী সাসির এস.এ. নামক কোম্পানির দাখিল করা আন্তর্জাতিক বিনিয়োগ সালিশি মামলায় জয়লাভ করেছে পানামা প্রজাতন্ত্র। ট্রাইব্যুনাল সাসিরের জমা দেওয়া সব দাবি খারিজ করেছে।’

এদিকে, সাসিরকে এই সালিশি মামলার খরচ বাবদ ৬ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক্স-এ দেওয়া এক পোস্টে এই রায়কে ‘একটি বড় অর্জন” বলে উল্লেখ করেন।

সাসির, ইতালির ইমপ্রেজিলো, বেলজিয়ামের জান দে নুল এবং পানামার কনস্ট্রাক্টোরা উরবানা-কে নিয়ে গঠিত ‘গ্রুপো ইউনিদোস পোর এল কানাল’ নামে একটি কনসোর্টিয়ামের অংশ ছিল। তারা ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত পানামা খাল সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করে।

প্রকল্পটির প্রাথমিক বাজেট ছিল ৫.২৫ বিলিয়ন ডলার। কিন্তু সাসির ও খাল কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে খরচ বেড়ে যায় এবং কাজ শেষ হতে দেরি হয়।

এর ফলস্বরূপ, সাসির বিভিন্ন দাবি নিয়ে মামলা দায়ের করে। তবে ওয়াশিংটনের একটি ট্রাইব্যুনাল জানায়, দাবি খারিজ না করলেও তারা সিদ্ধান্ত নিত যে, ‘দাবিগুলো অগ্রহণযোগ্য, কারণ সেগুলো প্রকল্প বাস্তবায়নের চুক্তির ভিত্তিতে করা হয়েছে, পানামা-স্পেন বাণিজ্য চুক্তির ভিত্তিতে নয়।’

পানামা এখন একই ধরনের আরেকটি মামলার মুখোমুখি। এটি করেছে ইতালির কোম্পানি উইবিল্ড, যা আগে ইমপ্রেজিলো নামে পরিচিত ছিল। সেই মামলায় দাবিকৃত অর্থের পরিমাণ জানা যায়নি।

পানামা খালের প্রধান ব্যবহারকারী দেশ হলো যুক্তরাষ্ট্র ও চীন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা

আপডেট সময় : ০১:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫