ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা

  • আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা ও টোকিও আজ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্ল্যাটফর্ম টার্মিনাল-৩ প্রকল্প এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক পরিবহন খাতে সহযোগিতার ওপর আলোকপাত করে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, টোকিওতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাথে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল জাপানি পক্ষকে জানিয়েছে যে, টার্মিনাল-৩-এ কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে, যাতে টার্মিনালের দ্রুত উদ্বোধন করা যায়।

প্রকল্পটি ত্বরান্বিত করতে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

বৈঠকে কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন ৬, ঢাকা আউটার রিং রোড-২ ও ৩ প্রকল্প সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ তার পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ করতে জাপানের অধিকতর সহযোগিতা কামনা করে।

জাপানের প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপ-মন্ত্রী ইয়োসুকে সুতসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

বৈঠকে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়েছে, উভয় পক্ষই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা

আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫