ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

  • আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 105
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। বুধবার কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।’

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় পূর্বের বার্তা মুছে ফেলে ৩১ ডিসেম্বর পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধনের শেষ তারিখের বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে, বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আমাদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫