ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী

প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের

  • আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সবাই এগিয়ে আসুন।’

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধান উপদেষ্টা
এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারতের থেকে ‘স্পষ্ট ব্যাখ্যা’ চেয়ে তিনি লিখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ও খাবার দিতে সারাদেশ থেকে বিভিন্ন টিম যাচ্ছে এসব অঞ্চলে। এছাড়া সারদেশে বিভিন্ন জায়গা থেকে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের

আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪