ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

  • আপডেট সময় : ১১:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অধ্যাপক ইউনূস বাংলাদেশসহ পুরো বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ।

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বছরের বুদ্ধ পূর্ণিমার আয়োজন এমন এক সময়ে এসেছে, যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘এই শুভ দিনে আমি কামনা করি সমগ্র মানবজাতির পথ আলোকিত হোক বোঝাপড়া, সহমর্মিতা ও আনন্দের আলোয়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫