ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই

  • আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই। আজ সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯/বি রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বেদু বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিক তবিবুল ইসলামের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯৩৬ সালের ১ অক্টোবর জামালপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালেব আলী, মা ছারা খাতুন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার এক মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী এবং অপর মেয়ে একজন ব্যাংকার।
তবিবুল ইসলাম দীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। তিনি বাসস’র প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস উইংয়ে সংযুক্ত ছিলেন।
আজ রাত ১১টায় উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবীণ সাংবাদিক তবিবুল ইসলাম আর নেই

আপডেট সময় : ১০:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪