ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

ফরিদপুরে মুরগি নিয়ে বিবাদের জেরে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে ডালিম বেগম (৪০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বসতঘরের টয়লেট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ডালিম বেগম স্থানীয় একজন ভ্যানচালক আব্দুল মোল্যার স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশীরা আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী কামরুল মোল্যার বাড়ির আঙিনায় ডালিম বেগমের পোষা মুরগি চলাফেরা করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মাসখানেক আগে ডালিম বেগমের দুটি মুরগি বিষ প্রয়োগে এবং কয়েকটি পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির পর বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বুধবার বিকেলে অন্য এক অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়ার সময় কামরুল মোল্যার বাড়ির সামনে ডালিম বেগমের সঙ্গে ফের বিবাদ বাঁধে।

নিহতের পরিবারের অভিযোগ, ওই সময় কামরুল মোল্যা (৪০), তার ভাবি কল্পনা বেগম (৪৫) এবং ভাতিজা ইমামুল মোল্যা (২৪) ডালিম বেগমকে বেধড়ক মারধর করেন। সেদিনের সালিশি বৈঠকে অভিযুক্তরা সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে উত্তেজনার সৃষ্টি হয়। ডালিম বেগম তখনই তার স্বামীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা জানিয়েছিলেন। পরিবারের দাবি, থানায় অভিযোগ করার পরিকল্পনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে পরিকল্পিতভাবে জীবননাশ করেছে এবং মৃতদেহ ঝুলিয়ে রেখেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুলুর রহমান খান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন তৈরি করে। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত কামরুল মোল্যা, কল্পনা বেগম ও ইমামুল মোল্যাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ রয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মুরগি নিয়ে বিবাদের জেরে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬