ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফেনীতে ২৫ সেপ্টেম্বর বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপডেট সময় : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 63
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ফাজিলপুরস্থ ‘নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এক বিশেষ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর (২০২৬) রোজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফাজিলপুরের জান বখশ ভূঁইয়া বাড়ীতে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এই জনকল্যাণমূলক উদ্যোগের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ২০ জন রোগীর চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। একই সঙ্গে বহির্বিভাগে ১০০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় চশমাও বিনামূল্যে প্রদান করা হবে।

ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন প্রখ্যাত কনসালট্যান্ট, ছানি ও রেটিনা সার্জন ডা. সোহেল মাহমুদ। তিনি এমবিবিএস, ডিও (বিএসএমএমইউ) এবং এমসিপিএস (বিসিপিএস) ডিগ্রিধারী। ডা. সোহেল স্বনামধন্য ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ও আন্তর্জাতিক অরবিন্দ আই হাসপাতাল থেকে ছানি অস্ত্রোপচারের ওপর দীর্ঘমেয়াদি ফেলোশিপ সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ইস্পাহানি ইসলামিয়া থেকে ভিট্রিয়ো-রেটিনা এবং ভারতের হায়দ্রাবাদের এলভি প্রসাদ আই ইনস্টিটিউট থেকে আরওপি (ROP)-এর ওপরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

চক্ষু সেবার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগত রোগীদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার সুযোগ। আধুনিক সেমি-অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে ডায়াবেটিস (র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ), কিডনি (সিরাম ক্রিয়েটিনিন), জন্ডিস (সিরাম বিলিরুবিন), রক্তের চর্বি (টোটাল কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডস), হৃদরোগ (ইসিজি), লিভার (এসজিপিটি), রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ (Hb%), ইউরিক অ্যাসিড এবং আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ‘নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা ডা. এ বি এম হারুনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আর্তমানবতার সেবায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। সেবা গ্রহণ ও সিরিয়ালের জন্য আগ্রহী রোগীদের সরাসরি ফাজিলপুরের জান বখশ ভূঁইয়া বাড়ীতে উপস্থিত হতে অথবা হাসপাতালের ম্যানেজার মো. মশিয়ার রহমানের সাথে ০১৭৭৪-৭২০২১৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ২৫ সেপ্টেম্বর বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬