ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ুয়ে দিলো দুষ্কৃতিকারীরা

  • আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

পুলিশ বলছে, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ তদন্ত করে দেখছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার প্রক্টর স্যারসহ পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। থানার একটি টিম তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের পর জানা যাবে ঘটনার বিস্তারিত।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, চারুকলায় আগুনের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে একটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে। আগুনের খবর পাওয়া যায় ভোর ৫টা ৫ মিনিটে, ইউনিট পৌঁছায় ৫-১০ মিনিটে, আগুন নিয়ন্ত্রণে আনে ৫-১৪ মিনিটে। তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ুয়ে দিলো দুষ্কৃতিকারীরা

আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫