ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

বক্তব্য ও কথাবার্তায় সহনশীল মনোভাব বজায় রাখার আহ্বান রিজভীর

  • আপডেট সময় : ১০:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 95
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কথাবার্তায় সহনশীল মনোভাব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট’র ছাত্র-জনতার আন্দোলনের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করার জন্য, প্রয়োজন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের আরো লড়াই করতে হবে। কারণ, আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায়বিচার ও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আমাদের আলোচনা কথাবার্তায় এমন সহনশীলতা দেখাতে হবে, যাতে করে রাষ্ট্রের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (এ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, ‘বক্তৃতা দেওয়ার সময় আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের কথাবার্তা ও বক্তব্যের জন্য সেইসব প্রতিষ্ঠান যাতে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালে আমাদের দেশের সেনাবাহিনী এদেশের জনগণের সঙ্গে ছিল। সেই সময় সেনাবাহিনীর একজন কর্মকর্তা (মেজর) স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা ৯০’র আন্দোলনেও দেখেছি আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে।

২০২৪ সালেও আমরা দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।’

এ্যাবের সাবেক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বক্তব্য ও কথাবার্তায় সহনশীল মনোভাব বজায় রাখার আহ্বান রিজভীর

আপডেট সময় : ১০:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫