ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস

বন্যাদুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন: অতিরিক্ত সচিব

  • আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা: বন্যাদুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। সেই সঙ্গে সিলেট জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব এ কথা জানান ৷

কেএম আলী রেজা জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তথ্যানুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। পানিবন্দি রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার। মৃত লোক সংখ্যা ৫২ জন। এরমধ্যে পুরুষ ৩৯ জন নারী ছয়জন ও শিশু সাতজন। সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায় ১৪ জন। নিখোঁজ একজন। সিলেট জেলা থেকে পাওয়া আজকের তথ্যানুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

তিনি বলেন, ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৩৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ৫ লাখ ২৫০১ লোক এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াসমিন মৃত্যুর কারণ সম্পর্কে জানান, পানিতে ডুবে যাওয়া বিদ্যুৎস্পষ্ট হওয়া এবং সাপের কামড়ে এরা মারা গেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যাদুর্গত ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন: অতিরিক্ত সচিব

আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪