ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

বরিশালে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা

  • আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মারুফা বেগম (৩০)। তিনি ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানের স্ত্রী। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে।

মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে আটক করে। মিলন খানের স্ত্রী বাধা দিলে তারা তাকে গলা কেটে হত্যা করে। স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলন খানকে বরিশাল মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম, বিপিএম।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২