বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে শিপার্স কাউন্সিল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / 164
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আজ দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সভাপতি মো. রেজাউল করিম।
এ সময় শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে।
পাটপণ্য সম্পূর্ণ পরিবেশবান্ধব বলে উল্লেখ করে তিনি বলেন, তাই শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হচ্ছে।
এছাড়াও, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন সাক্ষাত করেন।
এ সময় বিটিএমএ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

























