ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মরক্কো সফর শেষে দেশে প্রত্যাবর্তন

  • আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরক্কো হতে সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুলসহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ্ এর আমন্ত্রণে সরকারি সফরে মরক্কোর উদ্দেশ্যে গত ২৭ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মরক্কো সফর শেষে দেশে প্রত্যাবর্তন

আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪