ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিগ বসে তারকা-প্রতিযোগীদের কেন অপছন্দ করেন সালমান খান?

  • আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অপেক্ষার প্রহর শেষ। আজ ১ অক্টোবর আসতে চলেছে ‘বিগ বস ১৬’। সম্প্রতি মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে জমকালো রিয়্যালিটি শো-এর প্রচার করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন সঞ্চালক সালমান খান নিজে।

‘বিগ বস ১৬’-এর নিয়মকানুন নিয়ে কথা বলার পাশাপাশি প্রথম প্রতিযোগী ‘তাজিক’ গায়ক আব্দু রোজিকের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন তিনিই।

‘দাবাং’ অভিনেতার অবশ্য এ নিয়ে নিজস্ব মতামতও ছিল। তিনি জানান, রিয়্যালিটি শো-এ তারকা প্রতিযোগীদের দেখতে মোটেও ভাল লাগে না তার।
৫৬ বছরের অভিনেতা বলে ওঠেন, “আমার ভীষণ রাগ ধরে, যখন দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। দর্শক তো কেবল সেটুকুই দেখেন যেটুকু আমরা দেখাই। কিন্তু এক ঘণ্টার শো-তে কত কিছুই যে কাটছাঁট করতে হয় সম্পাদনায়! মাঝে মাঝে সত্যিই বিরক্ত লাগে যখন তারকাদের রোয়াব সামলাতে হয় আমাকেই। সেগুলো তো সম্প্রচারিত হবে না!”

কিছু দিন আগেই শোরগোল পড়েছিল নতুন ‘বিগ বস’-এর জন্য সালমানের পারিশ্রমিকের অংক শুনে। তিনি নাকি হেঁকেছিলেন ১০০০ কোটি রুপি! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অংকটা যে আগের চেয়ে তিন গুণ বেশি! নতুন শো-এর দিনক্ষণের বদলে খবরের শিরোনামে চলে এসেছিলেন সঞ্চালক নিজেই।

যদিও মুম্বাইয়ে অনুষ্ঠানের দিন সেসব নিয়েও মুখ খুললেন সালমান। রসিকতা করে বলেন, “সঞ্চালনার জন্য যে হাজার কোটি রুপি আমি এই বছর পাব বলে গুজব উঠেছে তা আমি ফেরত দিতে চলেছি। আমি যে রুপি কখনও হাতেই পাইনি, সেই রুপিই আমি ফেরত দিতে চলেছি। এর ফলে আয়োজক সংস্থা সম্পূর্ণ লাভে থাকবে।”

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিগ বসে তারকা-প্রতিযোগীদের কেন অপছন্দ করেন সালমান খান?

আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২