ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

  • আপডেট সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 107
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) আসবেন। এজন্য গুলশান ও বনানী এলাকায় তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য নির্দেশনাবলী পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এয়ারপোর্টে আগত সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিং-এ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীগণের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজ এর খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হয়।

গুলশানে আগত সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশে পাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য নির্দেশনা দেয়া হয়। গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশে পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হয়।

এছাড়া উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোন জায়গায় গাড়ি পার্কিং না করতে বিশেষভাবে অনুরোধ করার পাশাপাশি গমনাগমন রুটে কোন যানবাহন পার্কিং না করার জন্যও বিশেষ অনুরোধ করা হয়েছে। মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করেছে ডিএমপি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

আপডেট সময় : ০১:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫