ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার

  • আপডেট সময় : ০৭:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমান বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে বেবিচকে’র নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নিচ্ছেন, তা জানানো হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫