ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক ক্ষতি বিচার বিভাগে বেশি: আইনমন্ত্রী সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
আবারও ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না।

তবে নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা হজে যেতে পারবেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশ যেতে পারবেন।

জানা গেছে, ডলার সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২২ সালে ১৬ নম্বর সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর কিছুদিন পর অবশ্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশযাত্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা আসলো। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের অনুমতি ছাড়া ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না বলে তখনকার সার্কুলারে উল্লেখ করা হয়েছিল।

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তার অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ডলার বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এমন সময় এই সার্কুলার জারি করলো, এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে যান ৩০টি ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জন কর্মকর্তা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪