ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ সমুহকে একসঙ্গে কাজ করার আহ্বানঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট বলেছেন, একটি রাষ্ট্রের একার পক্ষে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমুদ্র নিরাপত্তা বিধানে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই সমৃদ্ধ এই মেরিটাইম ইকোনোমির উন্নতি হতে পারে। সমুদ্র নিরাপত্তার বিভিন্ন দিক দিন দিন জটিল হয়ে যাচ্ছে। এ কথা মাথায় রেখে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বাড়াতেও কার্যক্রম হাতে নিয়েছে।

সাগরে বাংলাদেশ নৌবাহিনী ‘আস্থার প্রতীক’ হিসেবে গড়ে উঠেছে মন্তব্য করে রাষ্ট্রপতি আরো বলেন, সরকারের ব্লু ইকোনমি এজেন্ডা বাস্তবায়নে নৌবাহিনী সাগরে ‘অতন্দ্র অভিভাবকের মতো কাজ করছে।

সোমবার বিকালে কক্সবাজারের উকিয়ার ইনানী বীচে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) ‘মাল্টিল্যাটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজের (ইমসারেক্স) উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এসময় রাষ্ট্রপতি আইওএনএস এর কাজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মতপার্থক্য দূর করতে মতামতের স্বচ্ছ ও উন্মুক্ত আদান-প্রদানই একমাত্র পথ। স্থলভাগের সীমান্ত দেশগুলোকে আলাদা করে রাখলেও সাগরের বন্ধুত্বের বন্ধন আমাদের একসাথে রাখতে পারে। আইওএনএস শুধুমাত্র ভারত মহাসাগরীয় অঞ্চলের নয়, বরং এশিয়া-প্যাসেফিক ও সংলগ্ন অঞ্চলের আশার প্রতীক।”

ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র বিষয়ক সহযোগিতা বাড়াতে কাজ করেছেন আইওএনএস এর ২২টি দেশ। এছাড়া পর্যবেক্ষক হিসেবে রয়েছে আরও নয়টি দেশ। ইমসারেক্স-২০১৭ এ বাংলাদেশের ৩২টি বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ ও নৌযান এবং চীন, ভারত, ইরান ও ইন্দোনেশিয়ার জাহাজ অংশ নিয়েছে।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে. ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা, বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নিজামউদ্দীন আহমেদ বক্তব্য রাখেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার,আব্দু রহমান বদি.আশেক উল্লা রফিক,সরকারে উর্দ্ধোতন কর্মকর্তাসহ অংশ নেওয়া বিভিন্ন দেশের নৌ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে মহড়া দেখেন এবং এ উপলক্ষে আয়োজিত বিচ কার্নিভালের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ সমুহকে একসঙ্গে কাজ করার আহ্বানঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭