ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হার বাড়াতে পারে ইসিবি

  • আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এই সপ্তাহে আড়াই বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি ইউরোজোনে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে।

দীর্ঘ সময় ধরে ইসিবি সুদের হার অপরিবর্তিত রেখেছিল, কারণ ইউরোজোনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি খরচ বেড়েছে, যা সরাসরি ইউরোপের বাজারে প্রভাব ফেলছে।

মে মাসে ইউরোজোনের ২১টি দেশের মূল্যস্ফীতি বেড়ে ৩.২ শতাংশে পৌঁছেছে, যা ইসিবি’র ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

বিশ্লেষকরা অনুমান করছেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে মূল আমানত হার এক-চতুর্থাংশ শতাংশ বাড়িয়ে ২.০০ শতাংশ থেকে ২.২৫ শতাংশ করা হতে পারে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হার বাড়াতে পারে ইসিবি

আপডেট সময় : ০৫:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬