ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি

  • আপডেট সময় : ১১:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 91
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন এন্ড কলেজের দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন।

এই সময় তিনি বলেন, গত ১৫/১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল

এ সময় তিনি দেশকে নতুনভাবে নির্মাণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এ রকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোন সুযোগ নাই। এ রকম জনবহুল এলাকায় প্রশিক্ষণের কারণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের নেতাকর্মীরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি

আপডেট সময় : ১১:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫