ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের চার শর্ত মেনে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল মধ্যবর্তী নির্বাচনে ভোট টানতে ইসলামবিদ্বেষ ও ষড়যন্ত্রের আশ্রয় ট্রাম্পের প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত গাজীপুরে শ্রম অসন্তোষ: মোতায়েন ১০ প্লাটুন বিজিবি, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান

মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ

  • আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের দেড় বছর বয়সী কন্যা শিশু অ্যালিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এরপর নিজের দেড় বছর বয়সী শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারান। তবে এই মর্মান্তিক ঘটনার পেছনে কোনো পারিবারিক কলহ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে প্রবাসীসহ তিনজনের মৃত্যু: তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬