ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

  • আপডেট সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মালিবাগ রেলগেটে বাস-ট্রেনে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ ‍শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

রেলওয়ে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির সাথে সোহাগ পরিবহনের এসি বাসের ধাক্কা লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে ট্রেনটির নাম দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকায় ফিরছিল। ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে।

এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

আপডেট সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩