ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন মিলাদে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ডা. জুবাইদা রহমানের পিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মরহুমের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করেন। পরে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাও করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬