ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইসলামী ব্যাংকের ৩৪৬তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ১১:০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪৬তম শাখা ৫ আগস্ট ২০১৯, সোমবার মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম¥দ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা এবং টংগিবাড়ী বাজার কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন লিটন মাঝি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মোঃ ইয়ানুর রহমান। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন, ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজির ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সাইফুর রহমান এবং টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সবিতা রানী সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন টংগিবাড়ী শাখাপ্রধান হাফিজ আহাম্মেদ শেখ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জয়নাল আবেদীন বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। সম্পদভিত্তিক ব্যবসায় পরিচালনার মাধ্যমে এই ব্যাংক দেশের ষোল কোটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ শিল্প ও কলকারখানায় বিনিয়োগ এবং অগণিত উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে চলেছে। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। এই ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে শ্রেষ্ঠ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন, কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক সেবার ফলে ব্যাংকের আমানত প্রায় ৮৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি বলেন, টংগিবাড়ী এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইসলামী ব্যাংকের ৩৪৬তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ১১:০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯