ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

মুন্সীগঞ্জে ট্রলার ডুবি : আরও এক শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় তুরান আহমেদ নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরও জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর লাশ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তবে মাহির (১১) ও নাভা (৫) নামের দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।
গত শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু করে আশেপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এ সময় তারা রাতেই ৭ জনের মরদেহ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করে।
তবে এখনও ২ জন নিখোঁজ রয়েছে। এদিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.আব্দুল আউয়াল জানিয়েছেন প্রথম দিন রাতে ৮ জনের লাশ উদ্ধারের খবর দেয়া হলেও মূলত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিলো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে ট্রলার ডুবি : আরও এক শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩