ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

  • আপডেট সময় : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি এলাকায় এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকাটিতে মাদক চক্রগুলো মাদক পাচারপথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিবো না।’

প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এতে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।

এলাকাটিতে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এই দুইটি মাদক চক্রই ওয়াহাকা রাজ্যে সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

আপডেট সময় : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬