ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

যক্ষ্মা রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন : ডেপুটি স্পিকার

  • আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন বাংলাদেশ থেকে অনেক মহামারী দূর হয়েছে, যক্ষাও দূর হবে। যক্ষা নির্মূলে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সঙ্গে সকল শ্রেণী -পেশার মানুষকে গুরূত ¡সহকারে কাজ করে যেতে হবে। যক্ষ্মাকে রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
ডেপুটি স্পিকার আজ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন, টি, পি)’র নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস’র সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে এবং যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত এমপির সঞ্চালনায়, সংসদ সদস্য শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্সুম এবং আফরোজা হক অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, যক্ষ্মা সম্পর্কে সচেতনতার অভাব এই রোগ নির্মূলে অন্যতম একটি বাধা। যক্ষ্মা নিয়ে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধিতে এবং ঝুঁকি কমিয়ে আনতে কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি সাধারণ মানুষদের সম্পৃক্ত করা জরুরী এবং সঙ্গে সঙ্গে প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি।
মতবিনিময় সভার সভাপতি বলেন, এক সময় বাংলাদেশে কালাজ্বর, ম্যালেরিয়া, কলেরার মত মহামারী ছিল, এখন নেই। যক্ষা নির্মূলেও বাংলাদেশ সফল হবে। সংসদ সদস্য হিসেবে যক্ষার ভয়াবহতা আমাদের নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদের বক্তব্যে ও বিভিন্ন আলোচনায় তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভায় আইসিডিডিআরদবির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যক্ষ্মা রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন : ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩