যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “নিজের উদ্যোগে করি” সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 231
জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুন্জ স্টারলিং এলাকায় অবস্থিত খলিল চাইনিজ রেস্টুরেন্টে ১০ নভেম্বর ২০২৪ রবিবার, বাংলাদেশি কমিউনিটির সেবামূলক সংগঠন “নিজের উদ্যোগে করি” (নি উ ক) এক আলোচনা সভা ও ডিনারের আয়োজন করে।

রফিক উদ্দিন চৌধুরী রানার নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিবর্গের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


রানা জানান, পাঁচ বছর ধরে তারা সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এতে আরো উপস্থিত ছিলেন – শামীম আহমেদ, নূরে আলম জিকু,শাহেদ চৌধুরী, ফজলুর রহমান, সৈয়দ নোমান, মঞ্জুর চৌধুরী জগলু, সাকাওয়াত আলী, হাজী আব্দুল মসব্বির, জামাল উদ্দিন আহমদ লিটন, তোফায়েল আহমদ চৌধুরী, সৈয়দ শফিকুর রহমান, মর্তুজা কামাল, ফরাসত আলী, মোঃশফিক ইসলাম, সুব্রত বিশ্বাস,ফকু চৌধুরী, সাহাব উদ্দিন চৌধুরী, মোসলেহ্ উদ্দিন মকলু ,রফিকুর রহমান, সাইফুর রহমান, ও মনসুর আজাদ সহ আরো অনেকে।



অনুষ্ঠানে রফিক উদ্দিন চৌধুরী রানা বলেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের উদ্যোগে করি এর মাধ্যমে সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় আগামী ২৪ নভেম্বর ২০২৪ এস্টোরিয়ার ৩৬ এভিনিউর হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আমাদের এলাকার উন্নয়ন কল্পে সামাজিক কাজের অংশ হিসেবে আমরা ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা আমন্ত্রিত।
অনুষ্ঠান শেষে সকলকে ডিনার পরিবেশন করা হয়।


























